img

ইরানের বিমান হামলা চালানোর জন্য ইরাকের মরুভূমি এলাকায় গোপন একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরাইল। সূত্রের বরাতে এমন দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েই ওই ঘাঁটিটি তৈরি করে দখলদার দেশটি। তবে এ বিষয়ে ইরাক সরকারের কোনো অনুমোদন বা তারা জানত কিনা, তা নিশ্চিত নয় গণমাধ্যমটি। 

মার্চের শুরুতে এক রাখাল ওই এলাকায় সন্দেহজনক সামরিক তৎপরতা দেখতে পাওয়ার পর বিষয়টি ইরাকি কর্তৃপক্ষকে জানায়। পরে তদন্তে ইরাকি সেনারা ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে ইসরাইলি বাহিনী বিমান হামলা চালায়।

ওই হামলায় এক ইরাকি সেনা নিহত হন। এ ঘটনায় বাগদাদ সরকার তীব্র নিন্দা জানায়। জয়েন্ট অপারেশনস কমান্ডের উপপ্রধান কায়েস আল-মুহাম্মাদাভি বলেন, এই বেপরোয়া অভিযান কোনো ধরনের সমন্বয় বা অনুমোদন ছাড়াই পরিচালিত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘাঁটিটি ইসরাইলি বিমানবাহিনীর লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল।

তবে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরাইলি ডিফেন্স ফোর্ড। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর জেরে ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং হরমুজ প্রণালিতে অচলাবস্থা সৃষ্টি হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এর নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

এই বিভাগের আরও খবর